বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদশেষ কার্যদিবসে সূচকের উত্থান: লেনদেন বেড়েছে
spot_img
spot_img

শেষ কার্যদিবসে সূচকের উত্থান: লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৩ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৫.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৯.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৮০ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৩৬৫ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮৯.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫২.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১৩.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৩ টির, কমেছে ২০৯ টির এবং অপরিবর্তিত রয় ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৫৩ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৯৪৮ বার হাতবদল হয়। দিন শেষে লেনদেন হয় ৩৯১ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৬২ লাখ ৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২৬.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৪৫৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments