ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ জুলাই, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পনি দুইটি হলো- এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
তথ্যমতে, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৩০ টাকা। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৯.৪০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ০.৮০ টাকা বা ৯.৩০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments