ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পতন দিয়ে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪২৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৭৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪১৩ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৬৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments