শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেষ বেলায় হল্টেড ৫ প্রতিষ্ঠান
spot_img
spot_img

শেষ বেলায় হল্টেড ৫ প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১২ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইএক্স সূচক ৪৪.৪০ পয়েন্ট বেড়েছে, তবে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার টাকা। এ সময় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ প্রতিষ্ঠানের ইউনিট ও শেয়ার। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব প্রতিষ্ঠান। ডিএসই পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই পর্যালোচনায় জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১৫ টাকা ১০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১৬ টাকা ৪০ পয়সা। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬ টাকা ৬০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এ সময় পর্যন্ত কোম্পানিটি ৩ লাখ ৪৭ হাজার ২২২টি শেয়ার ১৩৮ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬২ হাজার টাকা।

হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারের দর ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ৯৩ টাকা ৯০ পয়সা। যা আগের দির ছিল ৮৫ টাকা ৪০ পয়সা।

এদিকে, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ফান্ডটির ইউনিটের সর্বশেষ লেনদেন দর ৯ টাকা। যা আগের দির ছিল ৮ টাকা ২০ পয়সা।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ফান্ডটির ইউনিটের সর্বশেষ লেনদেন দর ৬ টাকা ৯০ পয়সা। যা আগের দির ছিল ৬ টাকা ৩০ পয়সা।

এছাড়া ওরিয়ন ইনফিউশনের আগের দিনের সমাপনী মূল্য ছিল ৩২০ টাকা ২০ পয়সা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ৩৪৮ টাকা ২০ পয়সা। এটি আগের দিনের তুলনায় ২৮ টাকা বা ৮.৭৪ শতাংশ বেশি। এই হিসেবে ওরিয়ন ইনফিউশন বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments