সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলার সেল প্রেসার সূচকে কারেকশন
spot_img
spot_img

শেষ বেলার সেল প্রেসার সূচকে কারেকশন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন দিনের শুরুতে সূচকে উত্থান থাকলেও শেষ বেলার সেল প্রেসারে কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ৪২.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৮.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪২.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৬ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৯৫টি শেয়ার ৩ লাখ ২৯ হাজার ৩৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ৩৫.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২১২.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৪১.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৪৮.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯১টির, কমে ১৫৫টির এবং অপরিবর্তিত রয় ২৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫১.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ৯ লাখ ১১ হাজার ১৭৫টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯১ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৫.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৩৭১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৬৩৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments