সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় ক্রয় প্রেসার: লেনদেন কমেছে
spot_img
spot_img

শেষ বেলায় ক্রয় প্রেসার: লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪১.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৪.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৫.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭১৭ টি শেয়ার ২ লাখ ৪৬ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১১ শতাংশ বা ৬১.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫৫৮.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২১৪.৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৬৪.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩০৫ টির, কমেছিল ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৬.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৫৬৩ টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ২২৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৮১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ৭৯৪.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments