সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসার: লেনদেন কমেছে
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসার: লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩৭.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬.০৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫৪ কোটি ১০ লাখ ১২ হাজার ১২৯ টি শেয়ার ৩ লাখ ৬৫ হাজার ৪০৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬৫১ কোটি ৮২ লাখ ৯৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৪১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩২২.৫৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭৬.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩৩.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৬১ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয় ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৬.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ ১৩ হাজার ১২৬ টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ২৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১৬৫৪ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৭৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ১০৯.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৭০৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৭৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments