ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২১ জুন সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৪.৯২ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ২১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪৫.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১১.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮.৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৫.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ২৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৯২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ৩৪০ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৭৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭২৫ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৪৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৫৭.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৮.০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩১৪.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছিল ৩২৫টির এবং অপরিবর্তিত রয় ১৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৯.৪৭ শতাংশ শেয়ারের দর কমেছিল। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৩৪৮ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৯৬২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৬ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭ শতাংশ বা ১৩১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৬.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪২ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৪৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৪১১ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯১ লাখ ১৫ হাজার ৩৬৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments