বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৩ এর চ্যাম্পিয়ন সিটি ব্যাংক
spot_img
spot_img

শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৩ এর চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ডেইলি শেয়ারবাজার ডটকমের উদ্যোগে আয়োজিত শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৩ এর চ্যাম্পিয়ন হয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। এছাড়া রানার-আপ হয়েছে বীমা খাতের ক্রিষ্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত ৪ মার্চ থেকে শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত টানা ৪ দিনের আয়োজনে অংশগ্রহণ করেছে ১২ দল।

দলগুলো হলো: দ্য বিগিনার্স, বিজিআইসি, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাষ্ট্রিজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লংকাবাংলা সিকিউরিটিজ, এনার্জিপ্যাক পাওয়ার, এমএএইচএল এবং মীর সিকিউরিটিজ, চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক এবং দ্য সিটি ব্যাংক লিমিটেড।

প্রথম রাউন্ডের ১২ দল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়া সিটি ব্যাংক, আলিফ ইন্ডাষ্ট্রিজ, বিজিআইসি, এনার্জিপ্যাক পাওয়ার, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, এমএএইচএল এবং মীর সিকিউরিটিজ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ব্যাংক থেকে ৪ দল সেমি-ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে।

প্রথম সেমি-ফাইনালে এনার্জিপ্যাক পাওয়ারকে পরাজিত করে সিটি ব্যাংক ফাইনালে উঠে আসে। দ্বিতীয় সেমি-ফাইনালে প্রাইম ব্যাংককে হারিয়ে ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের সঙ্গে ফাইনালে মোকাবেলা করে সিটি ব্যাংক।

ফাইনালে ক্রিষ্টাল ইন্স্যুরেন্সকে হারিয়ে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৩ এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয় দ্য সিটি ব্যাংক লিমিটেড।

প্রথম দিনের আয়োজন দিনভর সরাসরি সম্প্রচার করেছে নাগরিক টিভি চ্যানেল।এছাড়া পরবর্তী দিনের খেলাগুলো ডিজিটালভাবে সরাসরি সম্প্রচার করা হয়।

উক্ত টুর্নামেন্টের আয়োজক হিসেবে কাজ করেছে ডেইলি শেয়ারবাজার ডটকম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments