বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেয়ারহোল্ডারদের টিআইএন হালনাগাদের অনুরোধ ও মার্জিনধারীদের তালিকা চেয়েছে ডিবিএইচ
spot_img
spot_img

শেয়ারহোল্ডারদের টিআইএন হালনাগাদের অনুরোধ ও মার্জিনধারীদের তালিকা চেয়েছে ডিবিএইচ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারহোল্ডারদের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার অনুরোধ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যক হাউজিং লিমিটেড। তার পাশাপাশি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, ঘোষিত লভ্যাংশের ওপর ৫ শতাংশ কর অব্যাহতির জন্য আগামী রেকর্ড ডেটের আগে নিজ প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ব্যাংক এক্যাউন্ট নম্বর ও রাউটিং নম্বর, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট নম্বর এবং ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার অনুরোধ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন ৫৪(বি) অনুযায়ী, তাদের লভ্যাংশের উপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর যাদের ১২ সংখ্যার টিআইএন আপডেট রয়েছে তাদের ১০ শতাংশ লভ্যাংশ দিতে হবে।

এদিকে ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে লভ্যাংশ পাওয়ার যোগ্য তাদের ব্যাংক হিসাবের নাম, একাউন্ট নম্বর, রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আর যে শেয়ার হোল্ডার নগদ লভ্যাংশের যোগ্য, তাদেরকে রেকর্ড ডেটের আগে আগে সবকিছু জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের অ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার.কম/

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments