ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা কোম্পানির ১৫ লাখ ১১ হাজার ৫৭৫টি শেয়ার কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মো. আতিকুর রহমান কোম্পানির ৭ লাখ ৫৬ হাজার ৫৭৫টি শেয়ার কিনবে। অন্যদিকে কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক মাহমুদা বেগম ৭ লাখ ৫৫ হাজার শেয়ার কিনবে।
এই দুই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/সি.
























Recent Comments