
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দরের সর্বনিম্ন সীমা এখন থেকে ৫% নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গেল ৮ মার্চ বিএসইসির নির্দেশিত শেয়ার দরের সর্বনিম্ন সীমা ২% নির্ধারণ বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। আগামীকাল থেকে যেকোন সিকিউরিটিজের শেয়ার দর সর্বনিম্ন ৫% পর্যন্ত কমতে পারবে। আজ ২০ এপ্রিল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়্যাত উল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ার দরের সর্বোচ্চ সীমা এবং অন্যান্য শর্তাবলী আগের মতোই অপরিবর্তীত থাকবে। শুধুমাত্র পূর্ববতী কার্যদিবসের ক্লোজিং প্রাইসের সর্বনিম্ন ৫% পর্যন্ত শেয়ার দর কমতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments