ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর। এ দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সম্প্রতি জিবিবি পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর জিবিবি পাওয়ারের শেয়ার দর ছিল ১৩ টাকা ৬০ পয়সা। ৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments