ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার দর। এ দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিগুলোর কতৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে গত ২৭ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এদিকে, তালিকাভুক্ত বীমা খাতের ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ
































Recent Comments