বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ার দর বৃদ্ধির কারণ জানেনা ২ কোম্পানি
spot_img
spot_img

শেয়ার দর বৃদ্ধির কারণ জানেনা ২ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।

জিলবাংলা সুগার মিলস: কোম্পানিটি  সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে। সম্প্রতি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, গত ২৩ আগস্ট দৈনিক শেয়ার বিজ পত্রিকায় কোম্পানিটির অ্যালকোহল উৎপাদন ও আধুনিকায়ন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে ডিএসই জানতে চাইলে, কোম্পানিটি জানায় কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

প্রসঙ্গত, পুঞ্জীভূত লোকসানে জর্জরিত জিলবাংলা সুগার মিলস পুঁজিবাজারের সবচেয়ে বাজে কোম্পানি। কোম্পানিটি ডিএসইতে জেড ক্যাটাগরিতে লেনদেন করছে। তবে গত এক মাসে শেয়ারটির দর বেড়েছে আকাশ ছোঁয়া।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট ডিএসইতে জিলবাংলা সুগারের শেয়ার দর ছিল ৭৫ টাকা। আর আজ ৩১ আগস্ট শেয়ারটি সর্বশেষ ২০৬ টাকায় লেনদেন হয়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর বেড়েছে ১৩১ টাকা বা ১৭৫ শতাংশ।

আর শেয়ারটির এমন দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড: কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৭ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। ২৭  আগস্ট তা ৭ টাকা ৫০ পয়সায়  উন্নীত হয়।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments