
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,-ডিসেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৩৯ পয়সা লোকসান হযেছিল।
অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ০৭ পয়সা। গত বছরের একই সময়ে ২৬ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments