
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৮৩ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১.৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৮৫ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৮৭ পয়েন্ট বা ২.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৩৮.৯৬ পয়েন্ট এবং ১৩৬৯.৩৭ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টির বা ৩৯.৬৬ শতাংশের, কমেছে ২২টির বা ৬.১৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টির বা ৫৪.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
তবে গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪০ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২ হাজার ৩৯৪ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা বা ৭১.৮০ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে গ্লাক্সো সিম্থক্লাইনের ব্লকে বড় ট্রেড হওয়ায় লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৪ কোটি ৮১ লাখ ৭২ হাজার ২৪২ টাকার। ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১১ লাখ ২৭ হাজার ৪৬৮ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৭০ লাখ ৪৩ হাজার ৬০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৪৫ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৫৯২ টাকা কম হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০১ কোটি ৬১ লাখ ১৯ হাজার ৪৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৩০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৫৭ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ২৫৮ টাকা বা ৬৩.৯২ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৫.৮২ পয়েন্ট বা ১.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩৬.৯৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৪.৭৮ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ১২২.২৫ পয়েন্ট বা ১.২৩ শতাংশ, সিএসই-৫০ সূচক ২০.৯৩ পয়েন্ট বা ২.৫৭ শতাংশ এবং সিএসআই ১২.৬১ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৬ হাজার ৯৮৯.২৪ পয়েন্টে, ১০ হাজার ৩০.৩৮ পয়েন্ট, ৮৩৬.২০ পয়েন্টে এবং ৭৪২.১২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির বা ৩৪.০১ শতাংশের দর বেড়েছে, ২০টির বা ৮.১৯ শতাংশের কমেছে এবং ১৪১টির বা ৫৭.৭৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু























Recent Comments