রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসংবর্ধনা মঞ্চে ফেরদৌসকে যে পরামর্শ দিলেন ইলিয়াস কাঞ্চন
spot_img
spot_img

সংবর্ধনা মঞ্চে ফেরদৌসকে যে পরামর্শ দিলেন ইলিয়াস কাঞ্চন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস। এ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে আজ সকাল থেকে তারকাদের পদচারণায় মুখরিত এফডিসি। বিজয় উৎসবের আমেজ লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বিজয় দিবসের সকাল থেকেই সেখানে চলছে বিজয় উৎসব। শিল্পী সমিতির পক্ষ থেকে সকাল ১১টার দিকে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুর ১২টার দিকে নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার হয়।

এসময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত না। কারণ আমি (নিরাপদ সড়ক চাই) আন্দোলন করি, সেটার জন্য আমাকে অনেক ধর্য্যধরণ করতে হয়। অনেক আগেই ছোটভাই ফেরদৌসকে আমি বলেছিলাম- তুমি আসছো। আমার জানাই ছিলো ফেরদৌসকে প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। নির্বাচনের আগে সংবর্ধনা অনুষ্ঠানে ফেরদৌসকে পরামর্শ দিতে ভুললেন না ইলিয়াস কাঞ্চন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments