বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু আজ
spot_img
spot_img

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য শুনানি, যা চলবে বুধবার পর্যন্ত। এই চারদিনে নির্বাচন কমিশন (ইসি) মোট ১,৭৬০টি দাবি-আপত্তি পর্যালোচনা করবে।

সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘সীমানা নির্ধারণে দাবি-আপত্তির যে আবেদনগুলো এসেছে সেগুলোর শুনানি শুরু হবে রোববার থেকে। যা চলবে বুধবার পর্যন্ত।এসব দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তপশিল অনুযায়ী- আজ রোববার দুপুর ১২টা থেকে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি গ্রহণ করা হবে। পরদিন সোমবার খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হবে। মঙ্গলবার ঢাকা অঞ্চলের ৩১৬টি আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করবে ইসি এবং সবশেষ বুধবার রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

মোট ৮৩টি আসনের সীমানায় ১,৭৬০টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন এসেছে কুমিল্লা অঞ্চলে (৬৮৩টি), কমতম রংপুরে (৭টি)। একক আসনে সর্বাধিক আবেদন কুমিল্লা-১ থেকে (৩৬২টি)।

এর আগে ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে গাজীপুরে ১টি আসন বাড়িয়ে ৬ করা হয়, বাগেরহাটে আসন কমিয়ে ৩ করা হয়েছে। এছাড়া ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও বাগেরহাট উল্লেখযোগ্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments