বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
spot_img
spot_img

সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দক্ষ ঋণ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। ঘাটতি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে বৈদেশিক ও অভ্যন্তরীণ বন্ড বাজার উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে রাজস্ব খাত থেকে অর্থায়ন বাড়িয়ে ঋণ নির্ভরতা কমানো, জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো এবং ঋণ–জিডিপি অনুপাত ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী সংসদে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য তুলে ধরেন—

অর্থমন্ত্রী জানান, ১. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: মূল্যস্ফীতি ৫-৬ শতাংশে নামিয়ে আনা, যাতে সাধারণ মানুষের জীবনযাপন সহজতর হয়।

২. রাজস্ব সংস্কার: আমরা করজাল বৃদ্ধি, কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও অটোমেশন করছি যাতে ঋণের নির্ভরতা কমে। পাশাপাশি রাজস্ব-জিডিপি অনুপাত লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ অর্জিত হয়।

৩. পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা: আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

৪. বিনিয়োগবান্ধব পরিবেশ: আমরা এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছি; যা প্রকৃত জিডিপি বাড়াবে এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি করা হবে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি, ঋণপ্রাপ্তি সহজীকরণ এবং সহনীয় হারে ঋণ দেওয়ার মাধ্যমে।

৫. সামাজিক সুরক্ষা: শিক্ষা-স্বাস্থ্যসহ মানব উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দক্ষ সম্প্রসারণ।তিনি বলেন, ব্যাংকিং খাতের পরিবর্তে শেয়ারবাজারকে মূলধন গঠনের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ব্যাংকিং খাতের পরিবর্তে শেয়ারবাজারকে মূলধন গঠনের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আরও স্বাধীনতা দেওয়া, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিশেষ তদন্ত কমিশন গঠনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments