ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন নয়, শিল্পীদের এমন ইচ্ছে ও তার বাস্তবায়ন আগেও ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন নায়িকা মাহিয়া মাহি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হতে চান। এ কারণে দলটির নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন। আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন এই অভিনেত্রী।

মাহিয়া মাহি বলেন, শুরুতে চেয়েছিলাম এ আসন থেকে আমার স্বামী রাকিব সরকার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না তাই আমি অংশ নিতে চাচ্ছি।
বর্ত মানে মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি পদে আছেন। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী। মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার রাজনীতির সঙ্গে জড়িত।
মাহির স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী। মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। উপনির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে তিনি ওই এলাকায় ব্যাপক গণসংযোগও শুরু করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments