বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরসঙ্গীর প্রতি অতিরিক্ত বিরক্তি কি ভালোবাসার প্রকাশ
spot_img
spot_img

সঙ্গীর প্রতি অতিরিক্ত বিরক্তি কি ভালোবাসার প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চেনা-অচেনা বহু মানুষের প্রতিই আপনার বিরক্তি জন্মাতে পারে। অচেনা মানুষ, যাঁর সঙ্গে আপনার আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাঁর প্রতি বিরক্তিটা সাময়িক; তবে চেনা মানুষের বেলায় বিষয়টা আলাদা। বিশেষত ওই মানুষটা যদি আপনার সঙ্গী হন, আর তাঁর জীবনধারার বেশ কিছু দিক আ‍পনার সঙ্গে না মেলে। ভালোবাসার সঙ্গে বিরক্তির সম্পর্কটা আদতে কী? শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।

ভালোবাসায় কেন বিরক্তি

খুবই সাধারণ আর ছোটখাটো বিষয়ে সঙ্গীর প্রতি বিরক্তি জন্মাতে পারে।ছবি: কবির হোসেন
একজন ব্যক্তির নানা ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য আপনি তাঁকে ভালোবাসতে পারেন। তবে ভালোবাসার অর্থ সব সময় শতভাগ ভালো লাগা না-ও হতে পারে। ভালো না লাগার মতো বৈশিষ্ট্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই আবিষ্কৃত হয় একসঙ্গে থাকতে গিয়ে।
খুবই সাধারণ আর ছোটখাটো বিষয়ে সঙ্গীর প্রতি বিরক্তি জন্মাতে পারে। ভেজা তোয়ালে বিছানায় রাখা কিংবা মশারি টাঙানোর মতো ক্ষুদ্র বিষয়ই হয়ে উঠতে পারে রোজকার বিরক্তির কারণ। ভালোবাসলে মানুষের মধ্যে প্রত্যাশাও তৈরি হয়। আপনি ধরে নেন, সঙ্গী আপনার প্রত্যাশা অনুযায়ী কোনো একটা কাজ করবেন অথবা করবেন না।

ওই প্রত্যাশার সঙ্গে যখন বাস্তবটা মেলে না, তখন আপনি বিরক্ত হতেই পারেন। ভালোবাসার মানুষ আপনার চাওয়াটাকে বুঝতে পারছেন না বলে মনে হতে পারে আপনার, হতে পারে অভিমান। একসময় কিছুটা ক্ষোভও জন্মাতে পারে।
আরেকটা বিষয় হলো সংসারের চাপে বহু মানুষ নিজের যত্ন নেওয়ার সময় পান না। কম বয়সে স্বাস্থ্য এবং স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেন কেউ কেউ। কারও মনে অভিযোগ জন্মে যে সঙ্গী তাঁকে আগের মতো সময় দেন না। এসব কারণেও সম্পর্কে বিরক্তি চলে আসতে পারে।
একঘেয়েমি জীবনধারাও বিরক্তির কারণ। আবার জীবনধারার আকস্মিক পরিবর্তন হলে সঙ্গী তাতে মানিয়ে নিতে না পারলেও বিরক্ত অনুভব করতে পারেন আপনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments