রবিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা
spot_img
spot_img

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পরিবেশ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে প্রবেশের সময় প্লাস্টিকজাত কোনো সামগ্রী বহনে থাকবে কড়াকড়ি, বিকল্প হিসেবে দেওয়া হবে কাগজ বা কাপড়ের ব্যাগ। রোববার (৫ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, সচিবালয়ের সব প্রবেশপথে কড়া চেকিং চালানো হবে। ভেতরে পলিথিন বা নিষিদ্ধ প্লাস্টিক পাওয়া গেলে তা জব্দ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কাগজের ব্যাগ সরবরাহ করা হবে। সচেতনতা তৈরির জন্য প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন স্থানে বোর্ড টাঙানো হয়েছে। বিষয়টি তদারকির জন্য মনিটরিং টিম কাজ করছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে। এ অনুযায়ী সভা-সেমিনারে আর বোতল, কাপ, প্লেট, চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সরকারি ক্রয় নীতিতেও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব প্যাকেটে খাবার সরবরাহ করা হবে। অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করার পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

৫ অক্টোবর থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments