রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন
spot_img
spot_img

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কাটার নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়মে উৎসে কাটা কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না; বরং তা অগ্রিম কর হিসেবে সমন্বয় করা হবে। ফলে যাদের প্রকৃত করহার কম, তারা আয়কর রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাদের আয় ও করহার বেশি, তাদের বাড়তি করও পরিশোধ করতে হতে পারে।

নতুন এই নিয়মে কারা সুবিধা পাবেন, কাদের করের বোঝা বাড়তে পারে এবং অতিরিক্ত কর ফেরত পেতে কী করতে হবে, তা জেনে নেওয়া যাক।

বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে টিআইএনধারীদের ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়। আগে এই করকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হতো। ফলে অতিরিক্ত কর কাটা হলেও তা ফেরত পাওয়ার সুযোগ ছিল না।

নতুন নিয়মে নির্ধারিত করের চেয়ে বেশি অর্থ কাটা হলে আয়কর রিটার্ন জমা দিয়ে তা ফেরত পাওয়ার সুযোগ থাকবে। আবার প্রকৃত করের পরিমাণ বেশি হলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

কার লাভ, কার ক্ষতি

নতুন নিয়মে যাদের প্রকৃত করহার ১০ শতাংশের কম, তারা সুবিধা পেতে পারেন। অন্যদিকে, যাদের করহার ১০ শতাংশের বেশি, তাদের সঞ্চয়পত্রের মুনাফার ওপর বাড়তি কর দিতে হতে পারে।

যেমন, কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে এক লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য ১০ শতাংশ হারে তাঁর উৎসে কর কাটা হলো ১০ হাজার টাকা। অন্য উৎস থেকে তাঁর আয় সাড়ে তিন লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল সাড়ে চার লাখ টাকা।

ধরা যাক, প্রথম চার লাখ টাকা করমুক্ত এবং পরবর্তী ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে পাঁচ হাজার টাকা কর প্রযোজ্য। সে ক্ষেত্রে উৎসে কাটা ১০ হাজার টাকার মধ্যে অতিরিক্ত পাঁচ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে পাঁচ লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য তাঁর উৎসে কর কাটা হলো ৫০ হাজার টাকা। পাশাপাশি বেতন বা অন্য উৎস থেকে তাঁর আয় চার লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল ৯ লাখ টাকা।

প্রযোজ্য করধাপ অনুযায়ী, প্রথম চার লাখ টাকা করমুক্ত। পরবর্তী তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা এবং পরের দুই লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে ৩০ হাজার টাকা কর দিতে হবে। অর্থাৎ, মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা। আগে উৎসে কাটা ৫০ হাজার টাকা সমন্বয়ের পর তাঁকে আরও ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে।

অতিরিক্ত কর ফেরত পাবেন যেভাবে

নতুন ব্যবস্থায় বছর শেষে প্রকৃত করের চেয়ে বেশি অর্থ কাটা হলে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। যেমন, সঞ্চয়পত্রের মুনাফা থেকে কোনো ব্যক্তির ৩০ হাজার টাকা উৎসে কর কাটা হয়েছে। কিন্তু বিভিন্ন করছাড় ও হিসাব সমন্বয়ের পর তাঁর প্রকৃত করের পরিমাণ দাঁড়াল ২০ হাজার টাকা। সে ক্ষেত্রে বাকি ১০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারবেন তিনি।

তবে এ সুবিধা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য দিয়ে অতিরিক্ত কর ফেরতের আবেদন করতে হবে। পাশাপাশি উৎসে কর কাটার প্রমাণপত্র জমা দিতে হবে।ব্যাংক সেবা নিন

বিশেষ করে যাদের আয় করমুক্ত সীমার মধ্যে, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা হচ্ছে, তাঁদেরও টাকা ফেরত পেতে টিআইএন নিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কর বিভাগের যাচাই-বাছাই শেষে ১২০ দিনের মধ্যে প্রাপ্য অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে।

ফলে নতুন নিয়মে কম আয়ের সঞ্চয়কারীরা অতিরিক্ত কাটা কর ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে বেশি আয় ও উচ্চ করহারের ব্যক্তিদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার ওপর করের পরিমাণ আগের তুলনায় বাড়তে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments