শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসঞ্জয় দত্তের জন্মদিনে সালমান, ‘তোমাকে খুব ভালোবাসি বাবা’
spot_img
spot_img

সঞ্জয় দত্তের জন্মদিনে সালমান, ‘তোমাকে খুব ভালোবাসি বাবা’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডে দীর্ঘদিনের বন্ধুত্বের উদাহরণ দিতে গেলে যে কয়েকটি নাম সবার আগে আসে, তাদের মধ্যে অন্যতম সালমান খান ও সঞ্জয় দত্ত। পর্দার বাইরেও দুই তারকার সম্পর্ক যে কতটা গভীর ও আন্তরিক, তার প্রমাণ মিলল আরও একবার। সঞ্জয় দত্তের জন্মদিনে পুরোনো বন্ধুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সালমান খান।

১ আগস্ট সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সালমান। ছবিতে দেখা যায়, একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছেন দুই অভিনেতা। দুজনের মুখ পুরোপুরি দেখা না গেলেও ছবিতে ফুটে উঠেছে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের আবেগ। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে সালমানের লেখা বার্তা।

সঞ্জয় দত্তকে উদ্দেশ করে সালমান লিখেছেন, ‘বাবা তো সবসময়ই বাবা। সঞ্জু বাবা আমাদের সকলের বাবা, আর এখন নিজের সন্তানদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্তকে আল্লাহ, ভগবান আর যিশু সবসময় সুখে রাখুন। তোমাকে খুব ভালোবাসি, বাবা।’

সালমানের এই আবেগঘন বার্তায় ফুটে উঠেছে দুই তারকার বহু বছরের বন্ধুত্ব, স্নেহ ও পারস্পরিক শ্রদ্ধা। পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, বলিউডের প্রতিযোগিতাপূর্ণ জগতে এমন অকৃত্রিম বন্ধুত্ব সত্যিই বিরল।

সালমান ও সঞ্জয়ের বন্ধুত্ব অবশ্য আজকের নয়। নব্বইয়ের দশক থেকেই ব্যক্তিগত ও পেশাগত জীবনে একে অপরের পাশে রয়েছেন তাঁরা। ‘সাজন’, ‘চল মেরে ভাই’ ও ‘ইয়ে হ্যায় জলওয়া’-সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা। বড়পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, আর পর্দার বাইরের সম্পর্কও হয়ে উঠেছে আরও গভীর।

গত বছর এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথা বলেছিলেন সঞ্জয় দত্ত। একটি পুরোনো ছবি প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, সম্ভবত সেটি ‘সাজন’ সিনেমার সময়কার। সালমানকে ছোট ভাইয়ের মতো মনে করেন বলেও উল্লেখ করেছিলেন তিনি। তাঁর ভাষায়, সালমানের সঙ্গে সম্পর্ক কেবল সহ-অভিনেতার নয়, বরং পরিবারের সদস্যের মতো।

সঞ্জয়ের সেই মন্তব্যের সঙ্গে যেন পুরোপুরি মিল খুঁজে পাওয়া গেল সালমানের সাম্প্রতিক পোস্টে। দুই তারকার সম্পর্ক যে শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘদিনের বিশ্বাস, স্নেহ ও পারিবারিক বন্ধনের ওপর দাঁড়িয়ে সেটিই আবারও স্পষ্ট হলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments