ডেইল শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ১৫ পয়সা। এর পরিমাণ গত বছর ছিলো ১৮ টাকা ৩৬ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ আগস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments