ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ৮ হাজার ৪৬৪ কোটি টাকা বাজার মূলধন যোগ হয়েছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক .৮৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯২৬ পয়েন্টে এবং ২ হাজার ১৪৪ পয়েন্টে।
এদিকে, আলোচ্য সময়ে ডিএসইতে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৮৯ কোটি ৮৩ লাখ টাকা বেড়েছে।
এছাড়া, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকায়।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮ হাজার ৪৬৪ কোটি টাকা বেড়েছে।
উল্লেখ, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭৯ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments