বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৬৬ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রামীণফোন ১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডমিনেজ স্টিল ১০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৮২ লাখ, জিকিউ বলপেন ৪ কোটি ৯৪ লাখ, ট্রাস্ট ব্যাংক ৪ কোটি ৬৯ লাখ, লাভেলো আইসক্রিম ৪ কোটি ৩৩ লাখ, সিটি জেনারেল ইন্স্যরেন্স ৩ কোটি ২৪ লাখ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২ কোটি ৮৭ লাখ ও এপেক্স স্পিনিং ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments