ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুধুমাত্র ২০ নভেম্বরে নামমাত্র বেড়েছিল সূচক। তাছাড়া বাকি চার কার্যদিবসে সূচকে বড় পতন ছিল। সপ্তাহজুড়ে সূচকের ব্যাপক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। তাছাড়াও আলোচ্য সপ্তাহটিতে বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা। ডিএসই‘র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই‘র বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকায়।
সপ্তাহের ব্যবধানে ডিএসই-তে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা বা ১.৭৭ শতাংশ।
আলোচ্য সপ্তাহে ডিএসই‘র প্রধান সূচক ১৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯১৯ পয়েন্টে এবং ১ হাজার ৫১৫ পয়েন্টে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৪৪১ কোটি ৮ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকা।
উল্লেখ, বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩৮২ টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৩ টির, কমেছে ২৮৭ টির এবং ৩১ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments