ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি।
কোম্পানিগুলো হলো-মাইডাস ফাইন্যান্স ও ইসলামী ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইডাস ফাইন্যান্স: কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪২ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৩ টাকা ০৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ২ টাকা ৭৭ পয়সা (রি-স্টেটেড) ছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২৩ টাকা ৪৪ পয়সা।
এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৮৩ পয়সা ।
অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ২৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৩ টাকা ৫০ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দায় দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৭৮ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments