রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসপ্তাহজুড়ে ডিএসইতে সূচক ও লেনদেনের ব্যাপক পতন
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ডিএসইতে সূচক ও লেনদেনের ব্যাপক পতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মূল্য সূচকের সাথে ডিএসইতে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.৪০ পয়েন্ট। গত সপ্তাহে সার্বিক বাজারে দরপতনের কারণে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৯৩ কোটি ৯০ লাখ ৩৭ হাজার টাকার বা ২৫.৪০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৭৮ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে ৭ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৩ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ২ হাজার ৬০২.৩৪ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট বা  দশমিক ৫৬ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৬৮টির। আর ২১টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৭৭ টাকা বা  দশমিক ৪১ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল  ৫ লাখ ৬৫ হাজার ২৩৪ কোটি ২৩ লাখ ৫৪  হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার  টাকায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments