ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইলামিক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইমপ্লোয়েজ প্রভিডেন্ট ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স এবং ওয়ালটন।
এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫২ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৮৩ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৫৪ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ২৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৫৯ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫১ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৫৮ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, আলোচ্য বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫০পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৪৪ পয়সা।
প্রতিষ্ঠানটি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আইএফআইএল ইলামিক মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৮৭ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৭৯ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫০পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ০৫ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
আইসিবি ইমপ্লোয়েজ প্রভিডেন্ট ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১২ টাকা ৫৫ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ সেপ্টেম্বর।
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৮০ পয়সা।
উল্লেখ্য, ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ সেপ্টেম্বর।
জিএসপি ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সা।
আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
ওয়ালটন: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫৪ টাকা ২১ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৪ টাকা ৬৮ পয়সা।
আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
উল্লেখ্য, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে,৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ০১ পয়সা।
গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে,৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৭২ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments