সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৯ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পের দর কমেছে ৮ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১ এর দর কমেছে  ৮ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৫ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭ দশমিক ৬৮ শতাংশ, প্রগতী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৮ শতাংশ, জিকিউ বল পেনের ৬ দশমিক ৫৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৩৪ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৩ শতাংশ দাম কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments