বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফারইস্ট ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.১১ শতাংশ। ডিএসই সূত্রে তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৮ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৬০ হাজার  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১৮ লাখ ১ হাজার  টাকা।

এম.এল ডাইং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.২৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, বিডি ফিন্যান্স, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, সায়হাম টেক্সটাইল ও সায়হাম কটন মিলস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments