বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: উত্থান আর পতন দিয়ে সপ্তাহ পার করেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে সূচক। বাকি দুই কার্যদিবস বাড়লেও তার পরিমান ছিলো খুবই অল্প। গত সপ্তাহে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও গত সপ্তাহে লেনদেনের পরিমান কিছুটা কমেছে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ০.৪১ শতাংশ। তবে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৭৩৪ কোটি টাকা।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৩৯৫ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ১৭৩ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৫১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৫১৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধান ডিএসইতে বাজার মূলধন ৮ হাজার ৭৪৩ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকা বা ২.২২ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ০.৩৩ শতাংশ বা ১৬.৫৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ বেড়েছে ০.৫৬ শতাংশ বা ৯.৫২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ০.০৩ শতাংশ বা ০.৩১ পয়েন্ট। আর সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির কোম্পানির। আর দর কমেছে ১৯২টির অপরিবর্তিত রয়েছে ১৯টির এবং লেনদেন হয়নি ৪টির। এগুলোর ওপর ভর করে গত সপ্তাহে লেনদেন মোট ৪ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ ৮১ হাজার ৪২৫ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ৫ হাজার ৫৭৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার ৩৯৩ টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ০.৪১ শতাংশ।

আর সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮১.৮৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১৪.৪১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১.৬৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২.৩৭ শতাংশ।

সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫১.৫৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭৫ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে সিএসইতে হাতবদল হওয়ার ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩ কোম্পানির। আর দর কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। এগুলোর ওপর ভর করে বিদায়ী সপ্তাহে ২১৭ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৬৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments