শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নতুন বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) শেয়ার। এ কোম্পানিটির ৮১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ওই সপ্তাহের মোট লেনদেনের ৮.১৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির ৭৭১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ৫০৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ৪৩৬ কোটি ৯৩ লাখ টাকার,  রবি আজিয়াটার ৪১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে লেনদেন হয়েছে ১০ কোটি ৩ লাখ শেয়ার। লাফার্জহোলসিমের ৩১৮ কোটি ৪২ লাখ টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫৬ কোটি ৯২ লাখ টাকার, পাওয়ার গ্রীডের ১৫৪ কোটি ৮৭ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ১৩১ কোটি ৭১ লাখ টাকার এবং একটিভ ফাইন কেমিক্যালসের ১২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments