বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতনে চলছে লেনদেন
spot_img
spot_img

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতনে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতনে চলছে লেনদেন। আজ লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০১ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়া সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, দর কমেছে ২৯২টির এবং দর পরিবর্তীত রয়েছে ২২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০১ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪৫৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১০৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১৫১৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৯৬ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৭৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, দর কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৬১ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments