ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০২ নভেম্বর) মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১৬ পয়েন্টে। যা আগেরদিন ৩০ পয়েন্ট বেড়েছিল।
রবিবার ডিএসইতে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকার বা ১৪ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮ টি বা ৩২.৪১ শতাংশের। আর দর কমেছে ২০৭ টি বা ৫২.৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৬৫ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১৭ পয়েন্টে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শে



























Recent Comments