বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসপ্তাহের প্রথম কার্যদিবস : সূচকের পতনে চলছে লেনদেন
spot_img
spot_img

সপ্তাহের প্রথম কার্যদিবস : সূচকের পতনে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে। রোববার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ২৫৬টির এবং দর পরিবর্তীত রয়েছে ২৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৯৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১০১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৪৬২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৮২ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ১৯ লাখ ৭৫ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments