মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহের ব্যবধানে কমেছে লেনদেন ও বাজার মূলধন
spot_img
spot_img

সপ্তাহের ব্যবধানে কমেছে লেনদেন ও বাজার মূলধন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলমান লকডাউনের মধ্যে পুঁজিবাজার স্বাভাবিক গতিতে ফিরলেও বিদায়ী সপ্তাহে পতন হয়েছে। গতসপ্তাহে পুঁজিবাজারে সব সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর সপ্তাহটিতে পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১৮ শত কোটি টাকা। অন্যদিকে লেনদেন কমেছে আড়াই হাজার কোটি টাকা।

তথ্যমতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ ১ হাজার ৫৯০ টাকা বা ১৯ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২.৭৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৫৫ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.০৪ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৯০.৯৩ পয়েন্ট এবং ২ হাজার ১৯৭.০৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির বা ৩৯.৪৭ শতাংশের, কমেছে ২১০টির বা ৫৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার ২৩২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮২ কোটি ৬১ লাখ ৮১ হাজার ২১ টাকা কম হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪০ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০.৯৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮.২২ পয়েন্ট বা ০.১৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৩.৭১ পয়েন্ট বা ০.১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ৬.১০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ এবং সিএসআই ১.৯৭ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৫৭৬.২০ পয়েন্ট, ১৩ হাজার ১০৪.৯৩ পয়েন্টে, ১ হাজার ২৭৭.৩৩ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৭৫.২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৪২.০১ শতাংশের দর বেড়েছে, ১৭৬টির বা ৫২.০৭ শতাংশের কমেছে এবং ২০টির বা ৫.৯২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ররর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments