ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা এ ক্যাটাগরির প্রথমে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৩৫.৬০ টাকা। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩২.৮৪ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২৬.৩৬ শতাংশ। এবং তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২৩.১৭ শতাংশ।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলসের ২২.২০, ইন্ট্রাকোর ১৮.৪৩, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৭.৭৩, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৭.৫৮, ফার ইস্ট নিটিংয়ের ১৭.০৬, ওরিয়ন ফার্মার ১৭.০৩ এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ১৬.৯৬ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments