ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৩ হাজার ৩১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৩ হাজার ৩১ কোটি টাকা বা ০.৪৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ২৭৩ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৫ কোটি ১০ লাখ টাকার বা ২ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৬ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩ টির বা ৫৪.৬১ শতাংশের, কমেছে ১৪২ টির বা ৩৬.৪১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির বা ৮.৯৭ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৭৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭৬২পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৭ টির দর বেড়েছে, ১২১ টির দর কমেছে এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments