ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে ফান্ডটির ইউনিট দর কমেছে ২১.২৯ শতাংশ। এদিকে বিডি থাই ফুডস লিমিটেডের শেয়ার দর ১৭.৮৮ শতাংশ কমে দ্বিতীয় স্থানে এবং রেনেটা পিএলসির শেয়ার দর ১৩.৮৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১৩.৫১ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১২.৭২ শতাংশ, সালভো কেমিক্যালসের ১২.১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ফার্স্ট ব্যাংক গ্রোথ ফান্ড ১১.৮৪ শতাংশ, গ্লোডেন সন লিমিটেডের ১১. ১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১০.৪৫ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড ১০.৩১ শতাংশ শেয়ার দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments