ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ৯.৫৫ শতাংশ। এদিকে সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৮.২৬ শতাংশ দর কমে এ তালিকার দ্বিতীয় এবং হামি ইন্ডাস্ট্রিজের ৮.০৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, কেয়া কসমেটিক্স, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রামীনফোন এবং ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments