ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৯ থেকে ২৩ মে, ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে ইউনিলিভার কনজিউমার কেয়ারের প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৬.৫৯ শতাংশ।
এদিকে আলোচিত সপ্তাহে ওরিয়ন ফার্মার গড়ে প্রতিদিন ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকার দ্বিতীয় এবং এসিআই লিমিটেডের প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে লাভেলো, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments