ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ ২৬ মে থেকে ৩০ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির গড়ে প্রতিদিন ১৬ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি ডিএসইর মোট লেনদেনের ৪.১৭ শতাংশ। এদিকে আইএফআইসি ব্যাংক পিএলসির গড়ে ১৪ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এই তালিকায় দ্বিতীয় এবং ওরিয়ন ফার্মার গড়ে ১৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহটিতে লেনদেনে শীর্ষে উঠে আসা ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, লাভেলো, ইউনিলিভার কনজ্যুমার, রূপালী লাইফ ইন্সুরেন্স, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments