ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০৭ থেকে ১১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির গড়ে প্রতিদিন ৩৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর লেনদেনের মোট ৪.০২ শতাংশ। এদিকে বিচ হ্যাচারির শেয়ার গড়ে প্রতিদিন ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ফার্মার সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সালভো কেমিক্যাল, লাভেলো, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার ইস্ট নিটিং, রূপালী লাইফ ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আফতাব অটোমোবাইলস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments