বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহের শেষ কার্যদিবস: সূচকের পতনে লেনদেন শেষ
spot_img
spot_img

সপ্তাহের শেষ কার্যদিবস: সূচকের পতনে লেনদেন শেষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ  কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় ২৫৫ শতাংশ কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১০৯ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৮ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৫২ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০৯ কোটি ৬৬ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments