সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সপ্তাহ জুড়ে বৃষ্টির আভাস: বাড়বে গরম
spot_img
spot_img

সপ্তাহ জুড়ে বৃষ্টির আভাস: বাড়বে গরম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার বিদায়ের পর স্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। মোখার ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের আকাশ থেকে সব মেঘমালা ধাবিত হয়েছিল বঙ্গোপসাগরে। অস্বাভাবিক হয়ে পড়ে প্রকৃতি-আবহাওয়া। সরাসরি সূর্য কিরণের কারণে তাপমাত্রা বেড়েছিল। সেই সময় বাতাসের গতিপথও কিছুটা বদলে যায়, ফলে বৃষ্টির পরিমাণ হ্রাস পায়। তবে ঘূর্ণিঝড়ের পরে বঙ্গোপসাগর হতে দেশের আকাশে ভেসে আসা সজল মেঘমালার আধিক্য বৃদ্ধি পাচ্ছে। আসছে বৃষ্টি বলয়।

এখন বাড়ছে বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাত প্রবণতা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহ জুড়ে হতে পারে বৃষ্টিপাত। গতকাল দেশের ৪০টি অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত-বজ্রপাত, ঝড় হয়েছে। আগামী সাত দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৯টার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া। এর সঙ্গী হয়ে আসে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি চলতি মে মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সপ্তাহ জুড়েই সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ১৮ থেকে ২৩ মে পর্যন্ত। বৃষ্টি চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী হতে পারে ও কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বর্ষার আগের এই সময় সাধারণত বৃষ্টিপাত তুলনামূলক বেশি হয়। দিনের তাপমাত্রা বেশি থাকায় কালবৈশাখী বাড়ছে। আগামী যে কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে, এই সময় দিন ও রাতের তাপমাত্রা সহনশীল অবস্থায় থাকবে। বৃষ্টির প্রবণতা কমে এলে তাপমাত্রা আবারও বাড়বে। কারণ এপ্রিল-মে আমাদের উষ্ণতম মাস।

এদিন ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল উত্তর-পশ্চিম দিক থেকে আসা মেঘ ঢাকার আকাশে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগতে পারে। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই মেঘ চলে আসে। মার্চ থেকে মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। স্বাভাবিক নিয়মে কালবৈশাখীর সময় বাতাস থাকতে পারে।

কালবৈশাখী মেঘ উত্তর-পশ্চিমাংশে সৃষ্টি হয়ে পূর্ব-দক্ষিণ দিকে সরে যায়। সে সময় বাতাস ও বজ্রপাতের সম্ভাবনা থাকে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে। এ সময়ে শুধু ঈশ্বরদীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments