বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসব সাধারণ বীমা কোম্পানি পরিদর্শন করবে আইডিআরএ
spot_img
spot_img

সব সাধারণ বীমা কোম্পানি পরিদর্শন করবে আইডিআরএ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বীমা খাতে ‘জিরো কমিশন নীতি’ বাস্তবায়নে দেশের সব সাধারণ (নন-লাইফ) বীমা কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

অতিরিক্ত কমিশন দেওয়ার অভিযোগ তদন্ত এবং বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সম্মতিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ‘শূন্য কমিশন নীতি’ কার্যকর করা হয়। তবে অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠান বিভিন্ন খাতে অতিরিক্ত কমিশন প্রদান অব্যাহত রেখেছে, যা বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে।

এ পরিস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে আইডিআরএ তিনটি পরিদর্শন কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনের জন্য পৃথক টিম গঠনের কথা জানানো হয়।

প্রথম ধাপে ৯টি সাধারণ বীমা কোম্পানিতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিদর্শন শেষে প্রতিবেদন আইডিআরএর ভিজিল্যান্স টিমের কাছে জমা দেওয়া হবে।

প্রথম ধাপে পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

আইডিআরএর সদস্য (সাধারণ বীমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনবল সংকটের কারণে প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক কোম্পানিতে পরিদর্শন চালানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে।

তিনি জানান, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইডিআরএর এক কর্মকর্তা বলেন, অতিরিক্ত কমিশন বীমা খাতের অন্যতম বড় সমস্যা। জিরো কমিশন নীতি বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে জরিমানা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা কিংবা লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments